কুষ্টিয়ায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
পুস্পস্তবক অর্পন করছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন
পুস্পস্তবক অর্পন করছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন |নয়া দিগন্ত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্যদিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন।

তিনি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএমের (বার) নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি আজ মাতৃভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার পেয়েছে।’

তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানা, তা থেকে শিক্ষা নেয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারের নেতৃত্বে জেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।