বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ভেড়ামারা ও পৌর শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার সকালে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মহ: তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক, শামীম রেজা শামীম, সাবেক উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক, আব্দুল হাই আল হাদী, শ্রমিক দলের সভাপতি সালামত হোসেন, সাধারণ সম্পাদক, মহির উদ্দিন, সহ সভাপতি মনিরুল ইসলাম ভেড়ামারা পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুত্তাকিন রহমান বাবু, সাইদুল ইসলাম বাদল সহ-সভাপতি, রোকনুদ্দিন প্রমুখ।
বর্ণাঢ্য র্যালি মহান মে দিবসের বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে উপস্থিত সবাই।



