মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক ইউপি সদস্য ইয়ারব হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।