বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎ মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Baksiganj
বিদ্যুৎস্পৃষ্টে মৃত কিশোর পারভেজ ইসলাম
বিদ্যুৎস্পৃষ্টে মৃত কিশোর পারভেজ ইসলাম |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: পারভেজ ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইরমারী নতুনপাড়া এলাকার একটি স্থানীয় মুদি দোকানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের মো: জামাত ইসলামের ছেলে। সে এই বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পারভেজ দোকানে বিদ্যুতের মেরামত কাজ করছিল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সাথে তার স্পর্শ লাগে ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।