গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মোল্লা ওই গ্রামের খোকন মোল্লার ছেলে। তিনি পেশায় বাসচালক। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ইমরান মোল্লা মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে তিনি কর্মজীবনে অনিয়মিত হয়ে যান। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে, বিরোধের সমাধান না হওয়ায় সম্প্রতি দুই সন্তানকে রেখে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

শুক্রবার দুপুরে স্থানীয়রা নিজ বসতঘরের আড়ার সাথে ইমরান মোল্লার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনদের এ বিষয়ে কোনো আপত্তি নেই এবং তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের জন্য আবেদন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।