শ্রীনগরে পুকুরে মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থানা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে ।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
শ্রীনগরে পুকুরে মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ
শ্রীনগরে পুকুরে মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থানা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখা যায়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, লাশটির এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।