কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমীর উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক তৌহিদ বীন হাসান
চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক তৌহিদ বীন হাসান |নয়া দিগন্ত

কুষ্টিয়া জেলা পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ১-০গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুষ্টিয়া পৌরসভা একাদশ দল।

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ফাইনাল খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমীর উপস্থিতিতে এ খেলার শেষ মুহূর্তে পৌর একাদশের পক্ষে তপন জয়সূচক গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বীন হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।

গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন পৌর একাদশ অধিনায়ক আকরাম হোসেন, সর্বোচ্চ গোলদাতা সদর উপজেলার মিল্টন, সেরা গোলরক্ষক সদর উপজেলার শাওন এবং ফাইনালে সেরা খেলোয়াড় পৌর একাদশের তপন।