টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদণ্ড

টাঙ্গাইলে সোমবার (২২ জুন) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদণ্ড
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদণ্ড |নয়া দিগন্ত

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাজলা গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৯)।

আদালত সূত্র জানায়, বিগত ২০২০ সালের ১৩ জুলাই সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ঘাটাইলের কাজলা বাজারস্থ সুমাইয়া মেডিক্যাল হলে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ ক্রয়-বিক্রয়ের সময় আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করে।

এসময় বিক্রয় নিষিদ্ধ দুই হাজার ৯২০ পিস ক্যাপসুল ও ট্যাবলেট এবং তিন পিস গর্ভনিরোধক ইনজেকশন জব্দ করা হয়। পরদিন ১৪ জুলাই ডিবি (উত্তর) টাঙ্গাইলের এসআই মো: নুরুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা করেন।

বিচার শেষে সোমবার আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আদালতে আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।