চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকী-সম্পাদক রুবেল

সংগঠনটির দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সভাপতি তকী-সম্পাদক রুবেল
সভাপতি তকী-সম্পাদক রুবেল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি হয়েছেন তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক হয়েছেন সরওয়ার হোসেন রুবেল।

মঙ্গলবার (৩ মে) সকালে ছাত্র সংগঠনটির দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আরো ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী মো: সেলিম উদ্দিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান খান, সহ-সভাপতি নাঈম উদ্দীন মিনহাজ, সহ-সভাপতি গাজী আব্দুল মুবিন, সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী রকি, সহ-সভাপতি মোহাম্মদ মাসুম, সহ-সভাপতি আমজাদ হোসেন জিহান।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজিব, দফতর সম্পাদক নাজিম উদ্দিন।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।