আড়াইহাজারে জামায়াত নেতা নিখোঁজ, থানায় জিডি

‘বার বার মোবাইলে কল করা হলেও কেউ ফোন ধরছে না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দেয়া হয়, যেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
মাওলানা মাহাবুবুর রহমান
মাওলানা মাহাবুবুর রহমান |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বুধবার নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা ছাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার সময় মামার সাথে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশেপাশের এলাকায় খোঁজ নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, বার বার মোবাইলে কল করা হলেও কেউ ফোন ধরছে না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দেয়া হয়, যেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, আমরা এখনো তার খোঁজখবর পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও তাকে খুঁজছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।