মেলান্দহে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি ফুলে-ফেঁপে উঠেছে।

Location :

Jamalpur
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার |ফাইল ছবি

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা খালে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি ফুলে-ফেঁপে উঠেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি ফেলে দেয়া হয়েছে। তার হাতের আঙুল নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’