বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা পৌর শাখার ২০২৬ মেয়াদের ‘যুব ও ক্রীড়া বিভাগ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে যুব বিভাগ আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটি ঘোষণা করেন দাগনভূঞা পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহছান।
কমিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মো: নুর নবী রুবেলকে সভাপতি এবং দাগনভূঞা উপজেলা শাখার সাবেক সভাপতি ওসামা বিন আলম (সেজান)-কে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
১২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম মিলন, ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন রাজীব, অফিস সম্পাদক জহির উদ্দিন সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, আইটি সম্পাদক মিনহাজুল আবেদীন মারুফ এবং সংস্কৃতি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যুবসমাজকে সংগঠিত করে এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


