মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি টিম গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামারের মাঠে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগজিন গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



