রামগড়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
রামগড়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
রামগড়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: হোসেন আলী (৩৭), একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: সেলিম (৩৬) এবং ওয়ার্ড যুবলীগের সদস্য মো: আব্দুল মালেক ওরফে মানিক (২৬)। তাদের সবার বাড়ি পৌরসভার বল্টুরাম টিলা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে বল্টুরাম টিলা এলাকায় অভিযান চালানো হয়। পরে তাদের আটক করে থানায় নেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তাদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।’