বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
অভিযানে উদ্ধারকৃত গাঁজা
অভিযানে উদ্ধারকৃত গাঁজা |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ মো: মাসুম (২২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১), সিপিসি-২।

রোববার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

আটক মাসুম কুমিল্লার দেবিদ্বার থানার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।

মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাসুমকে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৫৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।