সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা

Location :

Satkhira
সাতক্ষীরার ম্যাপ
সাতক্ষীরার ম্যাপ |ফাইল ছবি

সাতক্ষীরায় শ্যালো মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মনিরুল ইসলাম (৩৬) ও মো: আব্দুর রহিম ওরফে সবুজ (৪২) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ওই গ্রামের রজব আলীর ছেলে এবং আব্দুর রহিম শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম ওরফে খোকার ছেলে।

শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মজিদ জানান, সদর উপজেলার তেঁতুলতলা মোড় এলাকায় মনিরুলের একটি সাদা মাছের ঘের রয়েছে। শীত মৌসুমে ঘেরের বাঁধে তিনি টমেটো চাষ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে মনিরুল টমেটো তুলতে গেলে হঠাৎ পা পিছলে শ্যালো মেশিনের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে পাশের ঘেরের মালিক সবুজ তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সবুজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।