‘লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পূবালী ব্যাংক পিএলসি মুলাদী শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বাজারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ক্যাশলেস লেনদেন ব্যাবস্থাকে আরো গতিশীল করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্যাদারহাট বাজারে আয়োজন করা হয় র্যালি ও সেমিনার।
পূবালী ব্যাংক মুলাদী শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, পূবালী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয় অফিসের মনোনীত অতিথি মো: আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্যাদারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম ও বাজার কমিটির সেক্রেটারি মো: ইব্রাহীম প্যাদা।
অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা পূবালী ব্যাংকের ভবিষ্যত সফলতা ও মঙ্গল কামনা করেন এবং ক্যাশলেস ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।



