সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন |নয়া দিগন্ত

সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর শহরের সিইও অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখ, জিয়ানগর উপজেলা সাবেক সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত শেখ, সদস্য আসাদ ও হুমায়ুন।

বক্তারা বলেন, তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে সার ব্যবসার সাথে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ এবং বিপুল পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে কৃষকদের হাতে মৌসুমে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন নীতিমালা কার্যকর হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাই অবিলম্বে নীতিমালা-২০২৫ বাতিল করে পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা।

পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানানো হয়।