মাদারীপুর জেলার শিবচর সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (২৬ জুলাই) মাদারীপুর জেলার শিবচর সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট, ঢাকা রেঞ্জ) মো: সায়ফুজ্জামান ফারুকী।
অতিরিক্ত ডিআইজি মহোদয় সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে অত্র অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারিয়া রফিক ভাবনা (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস, মাদারীপুর), মো. সালাহ উদ্দিন কাদের (সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল), যাকিয়া তাসনীম (সহকারী পুলিশ সুপার, প্রবি), শিবচর ও রাজৈর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।



