কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলার মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফিউল আলম।
জানা গেছে, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি স্যালু মেশিন জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনকারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।
অভিযানে পূর্ব বড় ভেওলা তহসিল অফিসের সহকারী তহসিলদার মুহাম্মদ আবুল মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম জানান, মাতামুহুরি নদী ও ছড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।



