মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বার্তার প্রতিনিধি দল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানানোসহ স্থানীয় পত্রিকার আধুনিক কার্যক্রম তুলে ধরে বিভিন্ন উদ্যোগের বিষয়ে তাদের অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পরিকল্পনার কথা তুলে ধরেন।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদের নেতৃত্বে এ সময় প্রতিনিধি দলের আরো উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সহযোগী সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জল, স্টাফ রিপোর্টার মো: রাজু, রাজু আহমেদ ও সদর প্রতিনিধি সারোয়ার শরিফ সোহান প্রমুখ।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, ‘মুন্সীগঞ্জ প্রেসক্লাব জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ সংগঠন। আমরা প্রেসক্লাবের অভিজ্ঞ নেতৃত্বের সাথে মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতেও প্রেসক্লাবের সাথে সমন্বয় রেখে বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সকলেই জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



