মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক লাখ তিন হাজার ৫০০ টাকা।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গ্রেফতার নাজমুল (২৫)
গ্রেফতার নাজমুল (২৫) |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক লাখ তিন হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় নাজমুল (২৫) নামে এক ব্যক্তিকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক নাজমুল শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার মো: স্বপনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে শ্রীনগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।