আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার (২৯ ডিসেম্বর) এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত রয়েছেন- জুলাই শহীদ কাউসার আহমেদ বিজয়ের বাবা-মা, জুলাই আহত যোদ্ধা সুজন, হিন্দু সম্প্রদায়ের সদস্য নিতাই চন্দ্র দাস, শ্রমিক প্রতিনিধি রিকশাচালক সবুজ, বিশিষ্ট আলেম আহমদ উল্লাহ নাসিম, সাবেক জেলা জামায়াতের আমির হাসানুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মাহমুদ ও অ্যাডভোটেক মহসিন কবির মুরাদ, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমন সহ নেতৃবৃন্দ।



