চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডে (কেইপিজেড) একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ইপিজেডের ভেতরে জ্যান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় আগুন লাগে। আর আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল সাড়ে ৪টার দিকে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



