গফরগাঁওয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তের বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে দল সুসংগঠিত ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
গফরগাঁওয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (১৩ মার্চ) উপজেলার পাগলা সাহেব আলী অ্যাকাডেমি স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু তার বক্তব্যে বলেন, ‘পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’ এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

সভাপতি বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম আরজু বলেন, ‘পবিত্র মাহে রমজান সংযম ও সিয়াম সাধনার মাস।’ এ মাসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সংযম ও নৈতিকতা চর্চার আহ্বান জানান তিনি।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী বাবুলসহ উপজেলা, পাগলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।