শার্শায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজীকে (৫৬) আটক করেছে শার্শা থানা পুলিশ।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আলম গাজী
ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আলম গাজী |নয়া দিগন্ত

যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজীকে (৫৬) আটক করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলম গাজী উপজেলার স্বরুপদাহ গ্রামের মরহুম জহুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল ৯টার দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোং ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির সাথে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানান, টোং ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।

পরিবারের সদস্যরা প্রথমে সামাজিক মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও বৃহস্পতিবার ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির মা শার্শা থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে আটক করে।

স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।