সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি
সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি |নয়া দিগন্ত

সিলেটের সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে সোয়া দুই কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন এলাকা প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ ও বাংলাবাজার বিওপির আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, ভারতীয় শাড়ি, মাল্টা, চিনি, সুপারি ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও বারকী নৌকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।