টেকনাফ সৈকতে ১৭৩৩টি ডিম পেড়ে সাগরে ফিরলো ১৬ কাছিম

রোববার (২২ মার্চ) সকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহের পর সংরক্ষণ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Teknaf

কক্সবাজারের টেকনাফ সৈকতে একদিনে ১ হাজার ৭৩৩টি ডিম পেড়েছে ১৬টি অলিভ রিডলে কাছিম । ডিম পাড়ার পর তারা আবার সাগরে ফিরে যায়।

রোববার (২২ মার্চ) সকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত পাঁচটি হ্যাচারির মাধ্যমে ডিমগুলো সংগ্রহের পর সংরক্ষণ করা হয়।

জানা গেছে, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৫৫০টি কাছিমের বাচ্চা সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের উখিয়া-টেকনাফ অঞ্চলে দায়িত্বরত লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়; এটি পুরো সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার একটি অপরিহার্য পদক্ষেপ।

তিনি আরো বলেন, সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে আমাদের সমুদ্র ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে এগিয়ে আসতে হবে।