সিলেটে পাম্প থেকে তেল ক্রয়ে পুলিশের তিন শর্ত

সিলেটে পাম্প থেকে জ্বালানি তেল ক্রয়ে মোটরসাইকেল চালকদের তিনটি শর্ত দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই তিন শর্তের কোনো একটি ভঙ্গ করলে তেল পাবেন না মোটরসাইকেল চালকরা।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে পাম্প থেকে তেল ক্রয়ে পুলিশের তিন শর্ত
সিলেটে পাম্প থেকে তেল ক্রয়ে পুলিশের তিন শর্ত |নয়া দিগন্ত

সিলেটে পাম্প থেকে জ্বালানি তেল ক্রয়ে মোটরসাইকেল চালকদের তিনটি শর্ত দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই তিন শর্তের কোনো একটি ভঙ্গ করলে তেল পাবেন না মোটরসাইকেল চালকরা।

বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে এসএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন এলাকায় পেট্রোল পাম্পে তেল ক্রয়ের ক্ষেত্রে মোটরসাইকেল চালকদের তিনটি শর্ত বাধ্যতামূলক মানতে হবে। তেল সংগ্রহের সময় এই শর্তগুলো বাধ্যতামূলক পরিপালন করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।

এসএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রশনকৃত হতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে উল্লেখ করা হয়।