আটক ১

পাথরঘাটায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম সুমনকে আটক করেছে থানা পুলিশ।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
আটক রফিকুল ইসলাম সুমন
আটক রফিকুল ইসলাম সুমন |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম সুমনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় পুলিশ রফিকুল ইসলাম সুমনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক রফিকুল ইসলাম সুমন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোটপাথরঘাটা এলাকার মো: ইউনুছ আকনের ছেলে।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেয়া হয়েছে। আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালাই। এখন আমি আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেয়া হয়েছে।

বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সুলভ মূল্যে পণ্য দেয়ার নামে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের জানান, আটক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।