চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী শেরে বাংলা কলেজ চত্বরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুণা গাজী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, শহীদ সাব্বির মল্লিকের বাবা শহীদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় কলেজ সেমিনার কক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনের সঞ্চলনায় বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শিপন মুন্সি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, সকল ইউনিয়ন বিএনপির পক্ষে শেখ জাহিদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খান, কৃষক দলের সাধরণ সম্পাদক জবরুল শেখ, ছাত্রদলের সাবেক সভাপতি লিমন বিশ্বাস ও কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মেরাজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, চিতলমারী উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান গাজী, গোলাম ফারুক বুলু ও শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী প্রমুখ।



