ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু

সকালে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থনেই মারা যায় তিনি।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পৃথক দুই ঘটনায় দু’জনের মৃত্যু
পৃথক দুই ঘটনায় দু’জনের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দু’জনের হয়েছে। এর মধ্যে এক শিশু পানিতে পড়ে এবং আরেকজন ট্রেনের ধাক্কায় মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া উপজেলা সদরের মৌহাট গ্রামে ১৩ মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়। স্বজনরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু তালহা মৌহাট গ্রামের রাসেল রানার ছেলে।

এদিকে একইদিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থনেই মারা যায় তিনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।