মধুখালীর মেগচামী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহুরুল কাইয়ুম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মধুখালীর উপজেলা ৭ নম্বর মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মেগচামী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: জহুরুল কাইয়ুমকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

Location :

Madhukhali
মধুখালীর মেগচামী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহুরুল কাইয়ুম
মধুখালীর মেগচামী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহুরুল কাইয়ুম |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার মধুখালীতে ৭ নম্বর মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মেগচামী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: জহুরুল কাইয়ুমকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ জুন) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেগচামী ইউনিয়ন শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহুরুল কাইয়ুমের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেগচামী ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মেগচামী জামায়াত ইসলামী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল আলম খাঁনের সভাপতিত্বে ও মাওলানা জিলান ফকিরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওশের চৌধুরী, পীরসাহেব মাওলানা আবুল খায়ের।

এসময় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সৎ যোগ্য ও ন্যায়পরায়ন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন।