গণভোটের ম্যান্ডেট অমান্য করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে : নজরুল ইসলাম

‘মনসুরাবাদের এই স্থানটি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি স্পট, যেখানে বহু মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাতের পাশাপাশি চট্টগ্রামে শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুক প্রাণ হারান।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সমাবেশে নজরুল ইসলাম
জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সমাবেশে নজরুল ইসলাম |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘মনসুরাবাদের এই স্থানটি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি স্পট, যেখানে বহু মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাতের পাশাপাশি চট্টগ্রামে শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুক প্রাণ হারান।’

তিনি অভিযোগ করেন, সে সময় আন্দোলন দমনে ছাত্রলীগকে মাঠে নামানোর আহ্বান জানিয়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

তিনি আরো বলেন, ‘দলীয় মতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের সব শহীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।’ অনেক শহীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়নি উল্লেখ করে তিনি সকল শহীদকে গেজেটভুক্ত করার দাবি জানান।

রোববার চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি ওই কথা বলেন। বিকেল ৫টায় নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সম্মুখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করছিলেন তিনি।

চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা: ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, সদরঘাট থানার আমির মুহাম্মদ আব্দুল গফুর, আকবরশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ, শহীদ ইউসুফের স্ত্রী সাজেদা বেগম এবং শহীদ মোহাম্মদ আলমের স্ত্রী নয়ন বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলশী থানা আমির আলমগীর ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান এবং ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান।