কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

আকাশচুম্বি জনপ্রিয়তার পরেও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখেছিল এবং তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিল।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Gopalganj
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী। তার প্রমাণ হচ্ছে, তার মৃত্যুর পর এদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এত জনপ্রিয়তার পরেও তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ সরকার বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। তাকে বিদেশে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি বিদেশে যাব না। যদি মৃত্যু হয় এ দেশের মাটিতেই হবে।’ তাই, আল্লাহ তায়ালার ইচ্ছায় এদেশের মাটিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় নেত্রীর রূহের মাগফিরাত কামনা করছি।’

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।