জীববৈচিত্র্য সংরক্ষণে নানিয়ারচরে বাজার মনিটরিং ও আলোচনা সভা

জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণীর সুরক্ষায় বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ করতে হবে।

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

Location :

Rangamati
বাজার মনিটরিং ও আলোচনা সভা
বাজার মনিটরিং ও আলোচনা সভা |নয়া দিগন্ত

রাঙ্গামাটির নানিয়ারচরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় বাজার মনিটরিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমগুলো সাধারণত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের আওতায় পরিচালিত হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা সদরের সাপ্তাহিক হাটে বন্যপায়ী সুরক্ষায় প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বনবিভাগ কর্তৃক বাজার মনিটরিং ও পরে নানিয়ারচর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণীর সুরক্ষায় বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বিরল প্রজাতির কোনো প্রাণি ধরা পড়লে সাথে সাথে বনবিভাগকে জানানোর আহ্বান জানান বক্তারা।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিমাদ্রী চাকমা। ৬৪ নম্বর যাদুখাছড়া মৌজা কার্বারী পরাণ চন্দ্র কার্বারীর সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমার সঞ্চালনায় এসময় বুড়িঘাট রেঞ্জের বিএম আবু কাউছার ও রানা মীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।