জেলার উন্নয়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর বার্তা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর

জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
জেলার উন্নয়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর বার্তা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর
জেলার উন্নয়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর বার্তা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর |নয়া দিগন্ত

জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলার উন্নয়নের তড়িৎ গতিতে কাজ করার জন্য ১৮০ দিনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় লালমনিরহাট জেলার উন্নয়নের নিজের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণের ভোগান্তি ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা পেতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও বলেন মন্ত্রী। পাশাপাশি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর অবস্থানের কথা জানান। জেলার সড়কগুলোকে আরো দৃষ্টিনন্দন ও টেকসই করার উদ্যোগ নেয়ারও নির্দেশ দেন তিনি।

পরে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দফতরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।