শাহরাস্তি প্রেস ক্লাবের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

চাঁদপুরের শাহরাস্তি প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি মো: মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

Location :

Shahrasti
শাহরাস্তি প্রেস ক্লাবের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
শাহরাস্তি প্রেস ক্লাবের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ |নয়া দিগন্ত

চাঁদপুরের শাহরাস্তি প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি মো: মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বিগত কমিটি দায়িত্ব হস্তান্তর করে।

এর আগে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে প্রেস ক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো: মঈনুল ইসলাম কাজল।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো: কামরুজ্জামান সেন্টু ও খবরের কাগজের প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হন। ক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক মো: কামরুজ্জামান সেন্টু দায়িত্ব গ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো: মহিউদ্দিন বিজয়ী হন।