চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি তামাকের ক্ষেত থেকে স্বামী পরিত্যক্তা নারীর হাত পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত ৮টার দিকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সে দলিয়ারপুর গ্রামের মরহুম তুফান আলীর স্ত্রী।
জানা গেছে, শুক্রবার বিকেলে জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে ঘাস কাটতে যায় স্বামী পরিত্যক্তা নারী জাবেদা খাতুন। ইফতারের সময় হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে একটি তামাক ক্ষেতের মধ্যে হাত পা বাধা ক্ষতবিক্ষত রক্তাক্ত জখম অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।



