পুঠিয়ায় ৯ গরু চোর আটক, গণধোলাইয়ে নিহত ১

সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

Location :

Rajshahi
আটক চোরেরা
আটক চোরেরা |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় আন্তঃজেলা গরুচোর দলের নয়জনকে আটক করেছে এলাকাবাসী। এসময় গণধোলাইয়ে শামীম (৪৬) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পুঠিয়ার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

নিহত শামীম পুঠিয়ার ধোপাপাড়া চক পলাশী গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন টাংগাইল ভুয়াপুরের সেলিম শেখ (৫২), জামালপুর দেওয়ানগঞ্জের রূপচাঁদ (৪৬), রাজশাহীর বাঘার মিলন পাল (৪৮), রাজশাহীর পুঠিয়ার মাহিম শেখ (৫২) ঢাকা আশুলিয়ার মোহাম্মদ আলী (৫৫), টাঙ্গাইল ভুয়াপুরের মামুন আলী (৪৮), ঢাকা ধামরাইয়ের খান জাহান (৫৬) রংপুর মিঠাপুকুরের রফিকুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং নিহত শামীমকে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকে করে গরু চোর দল চকপলাশী গ্রামে। প্রবেশ করে এলাকাবাসীর সন্দেহ হলে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। পরে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে শামীম নামের একজন আহত হয় ও অপর আটজন গুরুতর আহত হয়। সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম আহতদের রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে নিহত আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আহতদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত শামীমকেও ময়নাতদন্তের জন্য সাবেক হাসপাতালে পাঠানো হয়েছে।’