সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশীর নলডাঙ্গার ৩ জন

নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে।

Location :

Natore
নিহত তিন প্রবাসী
নিহত তিন প্রবাসী |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়ায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে নাটোরের নলডাঙ্গা উপজেলার জন প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের মো: জাকির আলীর ছেলে মো: শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মো: গোলাম রাব্বানীর ছেলে মো: সাব্বির আহমেদ শুভ (৩০), মহিশডাঙ্গা গ্রামের মো: আসলাম হোসেনের ছেলে মো: রবিউল আউয়াল হৃদয় (২৫)।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান খাঁন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সোমবার সকালে আমরা নিহতদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

তিনি আরো জানান, নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সাথে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।