খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খুলনা ব্যুরো

Location :

Khulna
নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়
নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় |নয়া দিগন্ত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) খুলনা সার্কিট হাউজ মাঠ কর্দমাক্ত থাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় খুলনা টাউন জামে মসজিদে। সেখানে সকাল ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সাড়ে ৭টার দিকে খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সোয়া ৭টার দিকে নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খালিশপুর জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদ, নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, পশ্চিম টুটপাড়া আশরাফিয়া জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া আল-আমিন জামে মসজিদ, মোল্লা পাড়া জামে মসজিদ, রহমানিয়া জামে মসজিদ, জাতিসংঘ শিশু পার্ক, কেডিএ, নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদরাসা, দারুল উলুম মাদরাসা, সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, ফেরিঘাট আবু বক্কর সিদ্দিক রা: জামে মসজিদ, গোবরচাকা জামে মসজিদ, আড়ংঘাটা নতুন রাস্তা জামে মসজিদ, দক্ষিণ কাশিপুর জামে মসজিদ, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস, বিএল কলেজ, দেয়ানা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসী মাদরাসা এবং খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে পশু কোরবানি এবং গোশত আত্মীয়স্বজন ও গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টনে নগরবাসী ব্যস্ত সময় অতিবাহিত করেন।