পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
বৃহত্তর ময়মনসিংহের জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা মাদরাসার প্রিন্সিপাল ও প্রবীণ আলেমেদ্বীন শাইখুল হাদীস মাওলানা আহমদ হোসাইন (সেহলার পীর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার সাত ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
ময়মনসিংহ বড় মসজিদের মরহুম পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান রহ:-এর কাছ থেকে খেলাফত লাভের পর তিনি এই অঞ্চলের মানুষের আস্থার ব্যক্তি ছিলেন। শাইখুল হাদীস হিসেবে হাজার হাজার শিক্ষার্থীর উস্তাদ তিনি। সামাজিক ভারসাম্য রক্ষায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য।
সেহলা মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষ তাকে দাফন করা হবে।



