পিরোজপুরে ১৫০ হাফেজকে ছাত্রশিবিরের সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ১৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

এসময় বক্তারা বলেন, কোরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো: শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: এমরান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাফেজরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা প্রদান, কোরআন, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের নেতারাসহ হাফেজরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন।