নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

Location :

Nawabganj
নবাবগঞ্জ উপজেলা চত্বরে মেলার উদ্বোধন
নবাবগঞ্জ উপজেলা চত্বরে মেলার উদ্বোধন |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিম হোসেন, মাধ্যমিক শিক্ষা সহকারী অফিসার শফিউল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।