মুলাদীতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ পালিত

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মে দিবস উপলক্ষে র‌্যালি
মে দিবস উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ওই শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি মো: আলাউদ্দিন প্যাদার সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা উপদেষ্টা ডা. মাওলানা মো: মোর্শেদ আলম, মাওলানা মো: আব্দুল মোতালেব, অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, মাওলানা মো: সিদ্দিকুর রহমান ও মো: হাফিজুর রহমান সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে জাতীয়তাবাদী দলের শ্রমিক নেতা হান্নান পাঠানের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়।

সমাবেশ শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন শতাধিক ভ্যান শ্রমিক ও বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে র‌্যালি বের করে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাঁ ময়দানে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি করা হয়।