ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাসব্যাপী জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ফাইনাল খেলায় ছাত্রশিবির দাগনভূঞাঁ উপজেলা উত্তর শাখাকে ৩-০ গোলে হারিয়ে ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখা চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো: ফখরুদ্দিন মানিক।
ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক ও ফেনী জেলা শাখার সাবেক সভাপতি নাজিম উদ্দীন।



