মিরসরাইয়ে লরির ধাক্কায় চালকের সহকারী নিহত

নিহত সাব্বির হোসেন চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে বলে জানা গেছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
সড়কে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা
সড়কে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে লরির ধাক্কায় সাব্বির হোসেন (২০) নামে লরির সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরিচালক।

বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে বলে জানা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই বোরহান উদ্দিন বলেন, কিছু ডাম্প ট্রাক ভোরে গাড়ির ত্রুটিজনিত কারণে সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়ালে পেছনে থাকা দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সহকারী গাড়ির ভেতরে আটকে ঘটনাস্থলেই মারা যান। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করার চেষ্টা চলছে। ক্রেন এলে পুরোপুরি উদ্ধার কাজ শেষ হবে।