সৈয়দপুরে উপজেলা জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
সৈয়দপুরে উপজেলা জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির
সৈয়দপুরে উপজেলা জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আল ফারুক অ্যা্কাডেমি হলরুমে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে শুক্রবার (১৭ জুলাই) এশা পর্যন্ত এ আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমির ও নীলফামারী-২ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক ড. খায়রুল আনাম।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: শফিকুল ইসলাম।

সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি রেজওয়ান হাসান। এতে উপজেলার ৫টি ইউনিয়নের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।