দক্ষিণ চট্টগ্রামে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়।
শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ও উত্তর ধুম স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৭ জুলাই) সকালে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের কুলীন পাড়ায় ও শেখেরখিল ইউনিয়নে দুই শতাধিক বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপপরিচালক জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সহসভাপতি শেখ কামরুল হাসান নিজামী, দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সাঈদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিশাত, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, অশোক রায়, সদস্য মাসুম সোহান, নূর সালমান লিমন, আবু সাবের নিজামী ফাওয়াজ, মাহমুদুল হাসান জাবেদ, সয়ন, মিঠুন, ফারদিন খন্দকার, আব্দুর রহমান, মেহেদী হাসান সাইমন, মোহাম্মদ মামুন, নাঈমুল ইসলাম আরমান, ফরহাদুল ইসলাম রিফাত, ইব্রাহিম নিশান, রাকিবুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে শান্তিনীড় সভাপতি মো: নিজাম উদ্দিন বলেন, ‘অতীতে ফেনী ও মিরসরাইয়ে বন্যাদুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছিল শান্তিনীড়। সম্প্রতি দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই বানভাসি মানুষের পাশে দাঁড়াতে শান্তিনীড়ের উদ্যোগে দুই শতাধিক পরিবারকে শুক্রবার খাদ্যসামগ্রী, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’



